দেশের প্রত্যেক যোগ্য নাগরিকের আয়কর দেওয়া বাধ্যতামূলক হলেও আইনপ্রণেতারাই আইন করে নিজেদের আয়করমুক্ত রেখেছেন
আইন অনুযায়ী একজন নাগরিকের বার্ষিক আয় এক লাখ ৬৫ হাজার টাকার বেশি হলে তাঁকে আয়কর দিতে হয়
একজন সাংসদের মাসিক আয় বেতন-ভাতা মিলে ৯৯ হাজার টাকা
সে ক্ষেত্রে বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ১২ লাখ টাকা
তার পরও তাঁর আয় করমুক্ত রাখার কী যুক্তি থাকতে পারে এ ব্যাপারে সাবেক উপদেষ্টা আকবর আলি খান ন্যায়সংগতভাবেই বলেছেন রাষ্ট্রে সব নাগরিকের সমান অধিকার
জনগণের করের টাকা গ্রহণ করে কারও কর না দেওয়া সম-অধিকারের পরিপন্থী
সাবেক আইনমন্ত্রী ও সাংসদ মওদুদ আহমদও স্বীকার করেছেন রাষ্ট্রের সব নাগরিকের মতো সাংসদদেরও করের আওতায় আনা উচিত
আইন বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংসদদের বেতন পারিশ্রমিক করমুক্ত রাখার যে যুক্তি দেখিয়েছেন তার যথার্থতা নিয়েও প্রশ্ন আছে
তিনি বলেছেন সাংসদদের বেতন করমুক্ত থাকা প্রয়োজন তবে অন্যান্য ভাতার ওপর কর ধার্য করা যেতে পারে
বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে এর বিপরীত নিয়মই চালু আছে
সেখানে সাংসদদের ভাতা করমুক্ত হলেও বেতন করমুক্ত নয়
পৃথিবীর খুব কম দেশেই সাংসদেরা কর রেয়াদের সুবিধা পেয়ে থাকেন
আমাদের দেশে ১৯৭৪ সালে সাংসদদের বেতন আয়করমুক্ত করে আইন পাস করা হয়
যদিও বেতনের বাইরের আয় তথা ভাতাদি আয়করের আওতায় ছিল
কিন্তু চলতি বছরে ভাতাও আয়করমুক্ত করা হয়েছে
তিয়াত্তরের পর এ পর্যন্ত ১২ বার সাংসদদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে
জাতীয় কোনো বিষয়েই সরকার ও বিরোধী দল মতৈক্যে পৌঁছাতে না পারলেও নিজেদের বেতন-ভাতা বাড়ানোর ব্যাপারে তাঁরা ঠিকই একমত হন
এমনকি ভোটারবিহীন সংসদে পাস করা আইনের সুবিধা নিতেও তাঁরা দ্বিধা করেন না
৮৮ সালের সংসদ সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির আইন পাস করেছিল
এরপর শুল্কমুক্ত গাড়ি নিয়ে কম কেলেঙ্কারি হয়নি
অনেকে বিলাসবহুল গাড়ি আমদানি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তা বিক্রিও করে দিয়েছেন
নিজেদের সুযোগ-সুবিধা বাড়িয়ে নিতে আইনপ্রণেতারা এমন কিছু করতে পারেন না যা অন্যদের জন্য বৈষম্য সৃষ্টি করে
আইন পরিবর্তন করে হলেও সব নাগরিকের সম-অধিকার নিশ্চিত করতে হবে
আইন সবার জন্য সমান
নির্বাচিতরা কোনোভাবেই নির্বাচকমণ্ডলী থেকে বেশি সুবিধা নিতে পারেন না
শুল্কমুক্ত গাড়ি নিয়ে অতীতের মতো বাণিজ্য যাতে না হয় সেই নিশ্চয়তা থাকতে হবে
সেই সঙ্গে সাংসদদের বেতন-ভাতা নির্ধারণে সাবেক উপদেষ্টা যে কমিশন গঠনের কথা বলেছেন তাও গুরুত্বসহকারে ভেবে দেখা প্রয়োজন
চলতি সংসদে সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর যে আইন করা হয়েছে বিরোধীদলীয় নেত্রী তার বিরোধিতা করেছিলেন
কোনো কমিশন বা সংস্থার সুপারিশে সেটি করা হলে বিরোধিতা ও বিতর্কের অবকাশ থাকবে না বলেই আমাদের ধারণা
ঢাকা মেডিকেলে অ্যানথ্রাক্স রোগী
অসুস্থ গরুর মাংস খেয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত বাবা ও ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে
বাবা মোহাম্মদ আবু হানিফের অবস্থার উন্নতি হচ্ছে
তবে পাঁচ বছরের শিশু আমীর হামজার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক
মোহাম্মদ আবু হানিফের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দের ধলেশ্বর গ্রামে
আবু হানিফ গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন গরুর মাংস খেয়ে তাঁর পরিবারের তিনজন এই রোগে আক্রান্ত হয়
এদের মধ্যে তাঁকে ও তাঁর ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৩০ আগস্ট
ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা জানিয়েছেন এরা ঢাকা মেডিকেলে আসা অ্যানথ্রাক্স আক্রান্ত প্রথম রোগী
আবু হানিফ বলেন ১০-১২ দিন আগে তাঁর পাশের বাড়ির মোসলেম উদ্দিনের একটি গরু অসুস্থ হয়ে পড়ে
মোসলেম উদ্দিন গরুটি জবাই করে এই মাংস বিক্রি করেন
ওই গরুর মাংস তিনিও কিনেছিলেন
তিনি বলেন যারা মাংস খেয়েছিল তাদের অনেকেই অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে
তিনি এ রকম ১৪ জনের কথা জানান
অ্যানথ্রাক্স ধরা পড়ার পর প্রথমে তাঁরা সিরাজগঞ্জে চিকিৎসা নিয়েছেন
অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাঁরা ঢাকা মেডিকেলে চলে আসেন
গতকাল সংশ্লিষ্ট চিকিৎসকেরা বলেন যে সময় তাঁরা ভর্তি হয়েছিলেন তখন তাঁদের অবস্থা খুব খারাপ ছিল
এই কয়েক দিনে আবু হানিফের অবস্থার খানিকটা উন্নতি হয়েছে
তবে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় শিশুটির চোখ কান ও নাকসহ গোটা মুখমণ্ডল ফুলে আছে
সে ডান চোখে দেখতে পারছে না
পাকিস্তানের প্রায় সব ম্যাচই পাতানো!
পাকিস্তানের প্রায় সব ম্যাচই পাতানো
দলে কয়েকজন প্রতারক ক্রিকেটার আছেন যাঁরা সব সময় ম্যাচ পাতানোর চেষ্টা করেন—ইয়াসির হামিদের বরাত দিয়ে আজ রোববার এমন খবর প্রকাশ করেছে লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারি ফাঁস করা ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড
পত্রিকাটি জানিয়েছে সালমান বাট মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের পর লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের ঘটনায় আরও একজনকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি
তবে কৌশলগত কারণে অভিযুক্ত চতুর্থ ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি
আগে অভিযুক্ত তিন ক্রিকেটারের চেয়েও নাকি তাঁর বিরুদ্ধে অভিযোগ গুরুতর! নিউজ অব দ্য ওয়ার্ল্ড হুমকি দিয়েছে স্পট ফিক্সিং প্রমাণ করতে সিসিটিভি ফুটেজ টেক্সট মেসেজ ছবি সবকিছু নিয়েই হাজির হবে তারা
পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় লন্ডনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা দলের ম্যানেজমেন্ট ক্রিকেটার ও ব্রিটেনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসান জরুরি বৈঠক করেছেন
পাকিস্তান যখন পরিস্থিতি শান্ত করার চেষ্টায় মরিয়া তখন উদ্বোধনী ব্যাটসম্যান ইয়াসির হামিদের মন্তব্যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে আমি কখনোই ম্যাচ গড়াপেটা করিনি
সব সময় নিজের খেলা নিয়েই ভেবেছি
আর এ কারণেই গত দুই বছর আমাকে দলের বাইরে থাকতে হয়েছে
অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ!—টাইমস অব ইন্ডিয়া
ক্রিকেটকে মাঠেই রাখতে চান কলিংউড
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে বিমূঢ় গোটা ক্রিকেট বিশ্ব
আজ পাকিস্তান-ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে যখন সবার আলোচনা করার কথা তখন নানা দুর্নীতি আর কেলেঙ্কারির কারণে মাঠের ক্রিকেটটা হয়ে পড়েছে নিতান্তই গৌণ
আর ঠিক এ ব্যাপারটিই একদম মেনে নিতে পারছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক পল কলিংউড
আজ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের প্রাক্কালে তাই কলিংউডের কণ্ঠে ঝরে পড়ল রাজ্যের হতাশা
খুবই হতাশ লাগছে
মাঠের ক্রিকেটের চেয়ে সবার নজর এখন মাঠের বাইরে
ব্যাপারটা একজন খেলোয়াড় হিসেবে মেনে নেওয়া খুবই কষ্টের
স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এভাবেই কলিংউড প্রকাশ করলেন নিজের হতাশার কথা
কলিংউড বলেন ক্রিকেটের এই গুমোট পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইসিসি ও ক্রিকেট-সংশ্লিষ্ট সবার উচিত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া
প্রয়োজনে কঠোরতম ব্যবস্থা নিয়েও ক্রিকেট থেকে এসব দুর্নীতি ও অনাচার দূর করতে হবে
আমরা খেলোয়াড়েরা খেলতে চাই
মুক্তি পেতে চাই এ ধরনের বাজে অবস্থা থেকে
লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট চলাকালে স্পট ফিক্সিং কেলেঙ্কারি চাউর হয় বিশ্বব্যাপী
ইংল্যান্ডের একটি ট্যাবলয়েড সচিত্র প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করে দেয় পাকিস্তানি তিন ক্রিকেটারের সঙ্গে জুয়াড়ির সম্পর্ক
সেই ট্যাবলয়েডের কাছে জুয়াড়ি মাজহার স্বীকার করেন লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে তিনটি ইচ্ছাকৃত নো বল করার জন্য পাকিস্তানি দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ তাঁর সঙ্গে অঙ্গীকারবদ্ধ
এবং সেই অনুসারে তাঁরা নির্ধারিত সময়ে তিনটি নো বলও করেন
পুরো ব্যাপারটি সমন্বয় করেন অধিনায়ক সালমান বাট
এই অনাকাঙ্ক্ষিত সংবাদ কাঁপিয়ে দেয় গোটা ক্রিকেট বিশ্ব
মাঠের ক্রিকেট চলে যায় বহু দূরে
পাকিস্তানের সঙ্গে সেই টেস্ট ম্যাচটি খেলার অভিজ্ঞতা বর্ণনা করেছেন পল কলিংউড
তিনি বলেন পুরো টেস্ট ম্যাচের পরিস্থিতিই ছিল অন্য রকম
এর আগে কোনো টেস্ট খেলে আমার এত খারাপ লাগেনি
জনাথন ট্রট ও স্টুয়ার্ট ব্রডের দুটি অসাধারণ পারফরম্যান্স ঢাকা পড়ে গেছে যাবতীয় কেলেঙ্কারিতে
দুঃখ লাগে এই ভেবে অন্তত ভবিষ্যৎ লর্ডসের সর্বশেষ টেস্ট ম্যাচটি মনে রাখবে স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য
ট্রট ব্রডের পারফরম্যান্সের জন্য নয়
ইয়াসির হামিদের অস্বীকার
পাকিস্তানি ক্রিকেটারদের গড়াপেটায় জড়িত থাকার বিষয়টি নতুন নয়
প্রায় প্রতিটি ম্যাচেই গড়াপেটা করে থাকেন ক্রিকেটাররা—ইয়াসির হামিদের বরাত দিয়ে আজ রোববার এমন খবর প্রকাশ করেছে লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারি ফাঁস করা ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড
প্রমাণ হিসেবে ইয়াসির হামিদের সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেছে পত্রিকাটি
তবে প্রকাশিত খবর পুরোপুরি অস্বীকার করেছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান
পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইয়াসির হামিদ বলেন আমি কখনোই নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সঙ্গে কথা বলিনি
এ খবর আমাকে ক্ষুব্ধ করেছে
কারণ আমি শুধু আমার খেলা নিয়েই ভাবছি
পাকিস্তান দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ বলেন আমি ইয়াসিরের সঙ্গে কথা বলেছি
সে এ খবর অস্বীকার করেছে
আমি তাকে প্রশ্ন করেছিলাম তুমি কিছু না বললে পত্রিকাটি কেন এ খবর প্রকাশ করেছে জবাবে ইয়াসির আবারও জানায় সে এসব কথা বলেনি
এদিকে আইসিসির একটি ঘনিষ্ঠ সূত্র ক্রিকইনফোকে জানিয়েছে তারা এখনো বিষয়টি সম্পর্ক কিছু জানে না
তবে হামিদের বক্তব্যের সত্যতা পাওয়া গেলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হওয়ার অপরাধে এই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগ আনা হবে
—টাইমস অব ইন্ডিয়া
না থেকেও থাকলেন সেরেনা
